রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ? ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের সভা চাইলো ফ্রান্স-ওমান একাধিক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দোহা শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

ইরানের আকাশে অল্পের জন্য রক্ষা পেল দুই বিমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আকাশে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের দুইটি বিমান অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। ডনের খবরে বলা হয়েছে,সংযুক্ত আরব আমিরাতের কাছে ইরানের আকাশে এই ঘটনা ঘটে। বিমান দুটি একই রুট এবং সমউচ্চতায় ছিল। সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, সম উচ্চতার দুই বিমান মুক্ত করার দায়িত্ব ছিল ইরানের এয়ার ট্রাফিক কন্ট্রোলের। কিন্তু তাদের অবহেলায় বিমান দুটো কাছাকাছি বিপদজনক দূরত্বে চলে গিয়েছিল।

খবরে আরও বলা হয়েছে, পিআইএ এর বোয়িং-৭৭৭ ইসলামাবাদ থেকে দুবাইয়ের রুটে ৩৫ হাজার ফুট উচ্চতায় ছিল। অন্যদিকে অন্য একটি বিমান কাতারের দোহা থেকে পেশওয়ারে আসছিল ৩৬ হাজার ফুট উচ্চতায়। দ্বিতীয় বিমান এ-৩২০ এর পাইলট ছিলেন সামিউল্লাহ আর বোয়িং ৭৭৭- এর পাইলট ছিলেন আতাহার হারুন। কিন্তু দুইটি বিমান খুব নিকটে চলে আসার পর একজনকে অধিক উচ্চতায় আরেকজনকে নিচে নামতে বলা হয়।

প্রত্যেকটি বিমানে থাকা বিমান সংঘর্ষ প্রতিরোধ পদ্ধতি (ট্রাফিক কলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম) যা স্বয়ংক্রিয়ভাবে বিমানকে দুর্ঘটনা এড়াতে নির্দেশনা দেয়। সেখানে নির্দেশনা পেয়ে দুই পাইলট বিমানের উচ্চতা রক্ষার বিষয়টি প্রতিপালন করেন। পাকিস্তান এয়ারলাইনসের একজন মুখপাত্র বলেছেন, তারা ইরানের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ঘটনা তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit