রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সেই ‘নজরদারি ক্যামেরাগুলো’ বন্ধ রাখার সিদ্ধান্ত ইরানের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর নজরদারি চালানোর জন্য জাতিসংঘ বেশ কয়েকটি ক্যামেরা স্থাপন করেছিল। কিন্তু কয়েকদিন আগে সেসব ক্যামেরা বন্ধ করে ইরান। সোমবার ইরানের আণবিক শক্তি অর্গানাইজেশনের প্রধান জানিয়েছেন, এ ক্যামেরাগুলো বন্ধই থাকবে। যদি ইরানের সঙ্গে ২০১৫ সালে করা পারমাণবিক চুক্তিটি নতুন করে করা হয়, তখন ক্যামেরাগুলো আবার সচল করা হবে। এর আগ পর্যন্ত সেগুলো বন্ধই থাকবে। 

গত জুন মাসে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) স্থাপিত ২৭টি ক্যামেরার সুইচ বন্ধ করে দেয় ইরান। ২০১৫ সালে ইরানের সঙ্গে চুক্তি হওয়ার পর এ ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল। গত জুনে ইরানের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছিল আইএইএ-এর সম্মেলনে। এরপর পাল্টা ব্যবস্থা নিতে ক্যামেরাগুলো বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। 

ইরানের পারমাণবিক অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ ইসলামী এ ব্যাপারে বলেছেন, আমরা আইএইএ-এর ক্যামেরা চালু করব না যতক্ষণ নতুন চুক্তি না হচ্ছে। এদিকে এর আগে আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসির তীব্র সমালোচনা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি। তিনি বলেন, রাফায়েল গ্রোসি অপেশাদার, অবিবেচক এবং অগঠনমূলক দৃষ্টিতে ইরানকে দেখে। তিনি জানিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তিতে আগ্রহী। কিন্ত তার আগে আইএইএ-কে ইরানের প্রতি ইতিবাচক হতে হবে। 

সূত্র: আল আরাবিয়া 

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit