রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ? ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের সভা চাইলো ফ্রান্স-ওমান একাধিক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দোহা শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধাপরাধের অভিযোগ!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ৯২ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে রাশিয়া। মস্কোর একটি তদন্ত কমিটি এ কথা জানিয়েছে। মস্কোর তদন্ত কমিটির প্রধান আলেক্সান্ডার বাস্ত্রিকিন জানান, ইউক্রেনে ১৩০০ অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। এসময় তিনি এই অপরাধীদের বিচার করতে ইরান, সিরিয়া ও বলিভিয়ার উদ্যোগে আন্তর্জাতিক টাইব্যুনাল গঠনের প্রস্তাবও করেছেন। 

বিপরীতে ইউক্রেনও রাশিয়ার সেনাদের বিরুদ্ধে মানবতা ও যুদ্ধাপরাধ বিষয়ক তদন্ত চালু করেছে। অভিযুক্ত ৯২ সেনা কর্মকর্তাসহ ৯৬ জন আছে রাশিয়ার ওয়ান্টেড লিস্টে। যাদের মধ্যে ৫১ জনই সামরিক বাহিনীর কমান্ডার। রুশ তদন্তকারীদের দাবি, ইউক্রেনের কর্মকর্তারা শান্তি, নিরাপত্তা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। যদিও এ বিষয়ে ইউক্রেন এখনও কোনও মন্তব্য করেনি। তবে এ মাসেই কিয়েভ জানিয়েছিল, তারা রুশ সেনা কর্তৃক সংঘটিত ২১ হাজারের বেশি যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে তদন্ত করছে। 

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit