রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ? ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের সভা চাইলো ফ্রান্স-ওমান একাধিক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দোহা শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

‘হিমার্স’ অস্ত্র রাখা গুদাম উড়িয়ে দিল রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা একটি অস্ত্রের গুদাম উড়িয়ে দিয়েছে। যেটি যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট সিস্টেম রাখার গুদাম ছিল। ইউক্রেনের পশ্চিম দিকের শহর খেমেলেনতেস্কি শহরে এ হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। 

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বেশ কয়েকটি হিমার্স রকেট সিস্টেম ধ্বংস করে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দুই পক্ষই বিষয়টি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলে বলেছিলেন, রাশিয়া এখন পর্যন্ত একটি হিমার্স বা ওই গোত্রের কোনো অস্ত্র ধ্বংস করতে পারেনি। রাশিয়া সর্বশেষ যে হামলার কথা জানিয়েছে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে রাশিয়ার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে এর আগে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের পাঠানো এ হিমার্স  যুদ্ধেক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করছে। দূর পাল্লার এ রকেট লঞ্চার দিয়ে তারা খেরসনে অবস্থানরত রাশিয়ার সেনা ও তাদের সামরিক স্থাপনাদের ওপর হামলা চালানোর দাবিও করেছে।

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit