রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ? ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের সভা চাইলো ফ্রান্স-ওমান একাধিক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দোহা শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

চীনা সামরিক বাহিনী ভয়ঙ্কর হয়ে উঠছে: মার্কিন সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, দিন দিন চীনের সামরিক বাহিনী যেভাবে আগ্রাসী হয়ে উঠছে, তা আমেরিকা ও তার মিত্রদের জন্য বিরাট বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

চীনের সেনাবাহিনী এবং আমেরিকা ও মিত্র দেশগুলোর সেনাদের মধ্যকার এ ধরনের ঘটনাবলি সংকলিত রিপোর্ট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন জেনারেল মিলি।

গত মাসে চীনের একটি জে-১৬ যুদ্ধবিমান দক্ষিণ চীন সাগরের আকাশে অস্ট্রেলিয়ার একটি গোয়েন্দা বিমানকে অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে বাধা দেয়।

সেই সময় চীনা বিমান থেকে অ্যালুমিনিয়ামের অজস্র টুকরো অস্ট্রেলিয়ার বিমানের কাছে ছড়িয়ে দেওয়া হয়, যা অস্ট্রেলিয়ার বিমানের ইঞ্জিন টেনে নেয়।

রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে যে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে তাতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে চীন।

এ বিষয়টিসহ চীনের সামরিক ও পররাষ্ট্রনীতি নিয়ে মার্কিন কর্মকর্তারা দিন দিন বেশি মাত্রায় উদ্বেগ প্রকাশ করে চলেছেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান চলতি সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধিছে আমেরিকা।

একই সঙ্গে তিনি তাইওয়ান নিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা সৃষ্টির জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit