শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে

শাবনূর সবচেয়ে চালাক অভিনেত্রী: নূতন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩২৬ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা ফারহানা আমিন রত্না, তবে নূতন নামেই সর্বাধিক পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী। 

সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে মন্তব্য করলেন নূতন। 

‘স্ত্রীর পাওনা’খ্যাত অভিনেত্রীর মতে, শাবনূর সবচেয়ে মেধাবী ও চালাক অভিনেত্রী।  শাবনূরকে নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।

তার সঙ্গে ববিতা ও শাবনূর দাঁড়িয়ে এমন একটি পুরনো ছবি পোস্ট করে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন নূতন।

শাবনূরের প্রশংসায় নূতন লিখেছেন, ‘শাবনূর আমার দেখা সবচেয়ে মেধাবী ও চালাক অভিনেত্রী। সে জানত কাকে কতটা সম্মান দিতে হয়। মানুষের মন বা মেজাজ বুঝার একটা গুণ তার আল্লাহ প্রদত্ত ছিল।  অসম্ভব গুণী অভিনেত্রী; তার সবচেয়ে বড় গুণ হচ্ছে— সহশিল্পীদের সঙ্গে মজা করে তাদের অন্যমনষ্ক করে রাখত আর নিজে সিরিয়াস থাকত। সে যে সবসময় সিরিয়াস, তা সহজে বুঝতে দিত না।’

খুব সহজে সিনেমায় নিজের চরিত্রটিকে আত্মস্থ করতে পারত শাবনূর— এমন ভাষ্য নূতনের।

তিনি লিখেছেন, স্ক্রিপ্ট হাতে নিলেই শাবনূরের মধ্যে চরিত্র লালন করার একটা অস্বাভাবিক গুণ ছিল। তার হাত, পা, চোখ, শাবানা আপার মতো সমানতালে অভিনয় করত।’

শাবনূরের মতো গুণী অভিনেত্রীকে যথাযথ ব্যবহার করা হয়নি মন্তব্য তার। এ নিয়ে আক্ষেপ ঝরল নূতনের সেই পোস্টে।

নূতন বলেছেন, ‘শাবনূরকে নিয়ে চর্চা করলে বাংলাদেশ যুগান্তকারী একজন অভিনেত্রী পেত। এক শাবনুর দিয়েই বাংলা চলচ্চিত্রে অনেক কিছু করা সম্ভব ছিল। তার শুরুটা যেমন ছিল, শেষটা তেমন হয়নি।’

পোস্টের শেষে নূতন লিখেছেন, ‘শাবনূর প্রথমে আমার সামনে আসত না ভয়ে। কথাও বলত না, তাকিয়ে থাকত। তবে পরে আমার জুনিয়র বন্ধুতে রূপান্তরিত হয়। অনেক বেশি আদরের আমার।’

কিউএনবি/অনিমা/২৫.০৭.২০২২/দুপুর ১.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit