রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মদ্যপানের সময়ে কফিও খাচ্ছেন? বিপদ ডেকে আনছেন না তো!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৪৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রাত জেগে কাজ করার সময়ে শরীর ও মন চাঙ্গা করতে অনেকেই কফি পান করেন, কাজ শেষের পর শরীরকে শিথিল করতে কেউ কেউ পান করেন সুরা। আবার দু’টিতেই সমান আগ্রহী মানুষের উদাহরণও মেলে ভূরি ভূরি। বিশেষ করে অনুষ্ঠানে গিয়ে দুই ধরনের পানীয়ই পান করে ফেলেন অনেকে। কিন্তু অনেকেই জানেন না, কফি ও অ্যালকোহল একসঙ্গে পান করলে ক্ষতি হতে পারে শরীরের।

কোথাও কোথাও অ্যালকোহল ও কফি মিশিয়ে নানা ধরনের পানীয় তৈরি করা হয়। কেউ কেউ আবার অত্যুৎসাহী হয়ে এক ধরনের পানীয় পান করার পর সঙ্গে সঙ্গেই হাত দেন অপরটিতে। বিপত্তি দেখা দিতে পারে দু’ধরনের কাজেই। একসঙ্গে পান করলে বা একটির অব্যবহিত পরই অন্যটি পান করলে হতে পারে বিপদ। কফির মধ্যে থাকে ক্যাফিন নামক উপাদান। এই ক্যাফিন স্নায়ুকে উত্তেজিত করে। ফলে কফি খেলে তাৎক্ষণিক ভাবে কিছুটা সতেজ লাগে। অন্য দিকে, অ্যালকোহল প্রাথমিক ভাবে মনকে উত্তেজিত করলেও আদতে অ্যালকোহলের প্রভাবে শরীর শিথিল হয়। ফলে আসে ঝিমুনি ভাব। অর্থাৎ, কফি ও মদের কাজ বিপরীতমুখী।

এখন কেউ যদি কফি ও সুরা একসঙ্গে পান করেন, তবে কফির প্রভাবে উত্তেজনা সাময়িক ভাবে বৃদ্ধি পায়। কিন্তু এই উত্তেজনার ধাক্কা স্থায়ী হয় না। কারণ ভিতরে ভিতরে মদ শরীরকে শিথিল করে। আর সেই শিথিলতাকে আড়াল করে রাখে কফি। ফলে মদের প্রভাবে কতটা নেশা হচ্ছে, তা বুঝে ওঠা যায় না। বেড়ে যায় অতিরিক্ত মদ্যপানের আশঙ্কা। দেখা দিতে পারে অ্যালকোহলজনিত বিষক্রিয়াও। কিডনি ও লিভারের উপর খারাপ প্রভাব পড়ে এতে। আমেরিকার সর্বোচ্চ ওষুধ নিয়ামক সংস্থাও এই দুই ধরনের পানীয়ের মিশ্রণকে অসুরক্ষিত বলেই চিহ্নিত করেছে।

কিউএনবি/অনিমা/২৪.০৭.২০২২/রাত ১১.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit