সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৩২ Time View

 তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২৩-২৯ জুলাই উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভিনের সঞ্চালনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, প্রভাষক অর্শ্বীনি কুমার রায়।  শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস সহ অন্যান্য কর্মকর্তা, সুধীজন, মৎস্যচাষীবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা সফল মৎস্য চাষীদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন বৈশ্বিক মহামারীর এই প্রতিকূল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাছ অন্যতম ভূমিকা রাখছে, আমাদের গ্রামীন জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশই যোগান দিচ্ছে মাছ, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী মোট দেশজ উৎপাদনের ৩.৫০ মৎস্যের অবদান, আর দেশের মোট কৃষি আয়ের ২৫.৭২% আসে মৎস্য থেকে। মৎস্যজাত দ্রব্য দেশের দ্বিতীয় সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit