সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ডোমারে প্রেমিক নিপন’র বাড়ীতে প্রথম প্রেমিকার অবস্থান, দ্বিতীয় প্রেমিকাকে বিয়ে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৯৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : প্রথম প্রেমিকা গত ৫দিন থেকে বাড়ীতে অবস্থান, দ্বিতীয় প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক নিপন রায়। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার নীলফামারী জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা বাবুপাড়া গ্রামে। নিপন রায়(২৫) বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা বাবুপাড়ার  বাবু ভূপেশ রায়ের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের ছাত্র।  প্রথম প্রেমিকা আঁখি অধিকারী নীলফামারী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ও সদর উপজেলার পলাশবাড়ী ইউানয়নের খলিশাপচা মাস্টার পাড়ার মহেন অধিকারীর মেয়ে। দ্বিতীয় প্রেমিকা মৌমিতা বোড়াগাড়ী ইউনিয়নের শিয়ালডাঙ্গা এলাকার শিক্ষক মদন মোহন অধিকারীর মেয়ে।

প্রথম প্রেমিকা আখি অধিকারী বলেন, নিপনের সাথে আমার ৬ বছরের প্রেমের সম্পর্ক। নিপনের মামা কনকের মাধ্যমে নীলফামারী কলেজে আমার পরিচয় ঘটে। এরেই এক পর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।  লেখাপড়ার কারনে এক সময় আমরা দুজনে ঢাকা গেলে ২০১৯ সালের ৩ জানুয়ারী আমরা দুজনে ঢাকার লোকনাথ মন্দিরে বিয়ে করি। বিয়ের পর নিপনের এক বান্ধবীর বাসায় আমরা স্বামী স্ত্রীর পরিচয়ে এক সপ্তাহ অবস্থান করি। তারপর থেকে বিভিন্ন জায়গায় আমরা স্বামী-স্ত্রী পরিচয়ে রাত্রিযাপন করি। বিয়ের বিষয়টি চাকুরী না হওয়া পর্যন্ত আমাকে গোপন রাখতে বলেছিল নিপন। কিন্তু কিছুদিন থেকে  নিপন আমার সাথে আগের মত আর যোগাযোগ রাখছে না। তাই তাকে ফোন দিয়েই মঙ্গলবার সন্ধ্যায় আমি তার বাড়ীতে চলে আসি। এখানে এসে নিপনের মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বাড়ীর লোকজন আমার সাথে ভালো ব্যবহার করলেও আমার ফোনটি তারা রেখে দেয়।

আঁখি আরো জানায়, নিপনের পরিবার চাচ্ছে আমি এখান থেকে চলে যাই। তারা আমার পরিবারকে ৪লক্ষ ৫০ হাজার টাকা দেওয়ার লোভ দিচ্ছে। তবে আমার পরিবার তাতে রাজী হয়নি। তিনি কান্না জড়িতকন্ঠে জানান, শুনেছি সে নাকি অন্যত্র আরেক প্রেমিকাকে বিয়ে করেছে। কথাটা সত্য কিনা জানিনা। তবে সে যদি অন্য মেয়েকেও বিয়ে করে তারপরও আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। আমি যদি স্ত্রীর মর্যাদা না পাই তাহলে এখানে আত্মহত্যার করবো।প্রথম প্রেমিকা আঁখির পরিবারের লোকজন জানান, নিপন প্রাইমারী নিয়োগের লিখিত পরিক্ষায় উর্ত্তীন হওয়ায় এখন সে আমাদের মেয়ের সাথে প্রতারণা করছে।

দ্বিতীয় প্রেমিকার বাবা শিক্ষক মদন মোহন অধিকারীর কাছে তার মেয়ের  বিয়ের বিষয়টি জানতে চাইলে বলেন, আমরা এবিষয়ে স্টপ। কিন্তু গত কাল শনিবার তার মেয়ের সাথে নিপনের বিয়ের বিষয়টি স্বীকার করেন।  বলেন তারা রংপুরে বিয়ে করেছে। কিন্তু বিয়েতে আমি উপস্থিত ছিলাম না। নিপন রায়ের বাবা বাবু ভূপেষ চন্দ্র রায় বলেন, মেয়েটি গত পাঁচদিন ধরে আমার বাড়ীতে আছে। মেয়েটি বলছে সে নাকি আমার ছেলেকে বিয়ে করেছে। আমার ছেলে বাড়ীতে আসুক তার মুখে শুনে সিদ্ধান্ত নিবো। তবে, মদন মোহন অধিকারীর মেয়েকে বিয়ে করেছে কিনা তা আমি ও আমার পরিবারের কেউ জানি না।

নিপন’র চাচা বাবু জগদিশ চন্দ্র রায় জানান, পাশ্ববর্তী মদন মোহনের মেয়ে মৌমিতা নামে এক মেয়েকে নিপন বিয়ে করেছে বলে আমাদেরকে একটি এফডিভিট কাগজ দেখিয়েছে। আখি অধিকারী নামে আরেকটি মেয়ে বাড়ীতে এসে আছে। তাই নিপনকে বাড়ীতে আসতে বলা হয়েছে। বাড়ীতে অবস্থান নেয়া মেয়েটির কথা যদি সত্য হয় তাহলে আমরা নিপনের সাথে তাকে বিয়ে দিবো।

বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অবস্থান করার কথা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারের সাথে কথা চলছে। ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, এবিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit