রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পেঁপের সঙ্গে যে তিন খাবার খেলে হবে বিপদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৫৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পেঁপে খুব জনপ্রিয় ও কার্যকরি ফল। এই ফল সহজলভ্য হওয়াতে চাহিদাও বেশি রয়েছে। তবে কিছু খাবার আছে যা পেঁপের সঙ্গে খেতে নিষেধ করেন চিকিৎসকরা। এতে ভালোর চেয়ে খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায়। সেই খাবারগুলো কী কী?

শরীরের যত্ন নিতে পেঁপের জুড়ি মেলা ভার। বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সমৃদ্ধ এই ফল অনেক রোগের মহৌষধ বলা চলে। পুষ্টিবিদরা রোজের খাবারে পেঁপে রাখার পরামর্শ দিয়ে থাকেন। শরীরের অন্দরে নানা রকম রোগের প্রকোপ কমাতে পেঁপে হতে পারে অন্যতম অস্ত্র। পেঁপে স্বাস্থ্যকর হলেও খাওয়ার সময় বেশি কিছু নিয়ম মেনে চলা জরুরি। 

চলুন দেখে নেওয়া যাক পেঁপের সঙ্গে যে তিন খাবার খেলে হতে পারে বিপদ-

পেঁপে এবং দই একসঙ্গে খেলে বদহজম, পেটের গন্ডগোল, বমি বমি ভাব এমন বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই পেঁপে খাওয়ার অন্তত ঘণ্টা চারেক পর দই খেতে পারেন।

পেঁপের সঙ্গে ভুলেও লেবু খাবেন না। এই দু’টি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। পেটের নানা সমস্যা হয়। অনেকেই পাকা পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে নেন। এতে খেতে সুস্বাদু লাগলেও শরীরের জন্য একেবারেই ভাল নয় এই ধরনের খাদ্যাভ্যাস।

এই দুটি খাবার আলাদা আলাদা ভাবে স্বাস্থ্যকর হলেও একসঙ্গে জোট বাঁধলেই বাঁধতে পারে বিপত্তি।

স্যালাডের থালায় কাঁচা পেপে এবং টমেটো অনেক সময় একসঙ্গে শোভা পায়। তবে শারীরিক কোনও অসুস্থতা এড়াতে এই দুটি জিনিস কখনওই একসঙ্গে খাবেন না।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit