বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শাহরুখের শ্যুটিংয়ের ছবি ফাঁস, ব্যবস্থা নিলেন পরিচালক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৫১ Time View

বিনোদন ডেস্ক : এসময় নতুন সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত বলিউডের কিং খান শাহরুখ খান। কখনও লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে, কখনও গাড়িতে উঠছেন। আর এমন সব সময়ের ছবি ফাঁস হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তাতেই নারাজ পরিচালক রাজকুমার হিরানি।

চার বছরের অপেক্ষা। ২০২৩-সালে আবারও স্বপ্নের নায়ক শাহরুখ খানকে পর্দায় দেখার প্রহর গুনছেন অনুরাগীরা। নতুন বছরে কিং খানের একগুচ্ছ সিনেমা মুক্তি পাওয়ার কথা।

আপাতত লন্ডনে রাজকুমার হিরানির সিনেমা ‘ডাঙ্কি’র শ্যুটিংয়ে ব্যস্ত কিং খান। আর যত গন্ডগোল বিদেশ-বিভুঁইয়ে গিয়েই। ইতোমধ্যেই লন্ডনের ইতিউতি ফ্রেমবন্দি হয়েছেন নায়ক। আর তাতে বেজায় বিরক্ত পরিচালক।

শ্যুটিংয়ের কোনও না কোনও মুহূর্ত ফাঁস হয়ে যাচ্ছে। তাই এ বার বেশ কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন পরিচালক। আর এরপর  অনুরাগীদের মনে প্রশ্ন কী সেই সিদ্ধান্ত? 

তারপর জানা যায়, শ্যুটিংয়ের সমস্ত পরিকল্পনাই আবার নতুন ভাবে করছে টিম। বলিউডের এক সংবাদ সংস্থা সূত্রে খবর বিদেশের কোনও প্রত্যন্ত জায়গায় শ্যুটিংয়ের কথা ভাবছেন পরিচালক। যেখানে কাক-পক্ষী ঘুণাক্ষরেও টের পাবে না। আর তা না হলে মুম্বাইয়েই সেট তৈরি করা হবে। যদি বিদেশে একান্তই শ্যুটিং করতে হয়, তাহলে কড়া নিরাপত্তার মধ্যে হবে শ্যুটিং।

প্রসঙ্গত, এই সিনেমাতে তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে নায়ককে। মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit