মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও ট্রু প্রমিজ ৪: ৮৮তম ধাপে ইসরায়েলি জাহাজ-মার্কিন মেরিন সেনাদের ওপর হামলা হরমুজ প্রণালি: ইরান না লন্ডন? আধুনিক ভূ-রাজনীতির অদৃশ্য যুদ্ধ এবং বাংলাদেশের ভবিষ্যৎ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এপ্রিলেও সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি বিভাগ ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, তেল আবিবে একাধিক গাড়িতে আগুন

বেড়ানোর পরিকল্পনা বাতিল স্ত্রীর, আজব কাণ্ড করলেন স্বামী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : কাজের ব্যস্ততায় বহু দম্পতি আজকাল আর একসঙ্গে বেশি সময় কাটাতে পারেন না। তাই তো কাজের চাপকে কিছুটা দূরে সরিয়ে রেখে মাঝেমধ্যে বাক্সপ্যাঁটরা গুছিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন অনেকেই। লক্ষ্য একটাই কিছুটা সময় একে অপরের সঙ্গে থাকা। কাছাকাছি, পাশাপাশি থাকা। কিন্তু শেষ মুহূর্তে কাজের চাপে স্ত্রীর হাসফাঁস দশা। ছুটি বাতিল। তাই বানচাল হয়ে গেল সব। কিন্তু বেড়াতে যাওয়ার পুরো পরিকল্পনা ভেস্তে দিতে চাননি তারা। পরিবর্তে যুবক যা করলেন, তা জানলে আপনি চমকে যাবেন।

কথা হচ্ছে ফিলিপিন্সের রেমন্ড ট্যান ফরচুনাডো এবং জোনকে নিয়ে। বেশ কয়েক বছর আগে সংসার বাঁধেন দু’জনে। জোন মডেল হিসাবে কাজ করেন। ব্যস্ত রুটিনের জেরে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ মেলেনা বিশেষ। ভেবেছিলেন দু’জনে বেড়াতে যাবেন। সেই অনুযায়ী সমস্ত কাজই সেরে ফেলেন তারা। কিন্তু বাদ সাধলেন জোন নিজেই। শেষ মুহূর্তে কাজ চলে আসে তার। সে কাজ নাকি বাতিল করা যাবে না। আবার বেড়াতে যাওয়ার পরিকল্পনা পুরোপুরি বাতিল হয়ে যাক, তা চাননি তার স্বামী। তবে উপায়? অগত্যা স্ত্রীকে ছাড়া একাই বেড়াতে বেরিয়ে পড়লেন রেমন্ড।

তবে সঙ্গিনী না থাকলে কি আর বেড়াতে গিয়ে তেমন আনন্দ করা যায়? তাই মাথা খাটিয়ে একটি বালিশের কভারে স্ত্রীর মুখের ছবি প্রিন্ট করে নিলেন। আর সেই বালিশ নিয়ে ঘুরে বেড়ালেন সর্বত্র।

প্রতিটি মুহূর্তে স্ত্রী যেন পাশেই রয়েছেন। স্ত্রীর ছবি দেওয়া বালিশ নিয়ে বসেই সারলেন খাওয়াদাওয়া, আবার কখনও করলেন কেনাকাটা। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি শেয়ারও করেন যুবক।

স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা কাজের চাপে বাতিল হয়ে গিয়েছে। তাই মন ভাল নেই জোনের। স্বামীর অভিনব কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় দেখে আর নিজেকে স্থির রাখতে পারেননি তিনি। চোখের জলেও ভেসেছেন বেশ কিছুক্ষণ। রেমন্ড এবং জোনের মিষ্টি প্রেমের গল্প নিয়ে আপাতত মশগুল নেটদুনিয়া। এমন ভাবনার জন্য রেমন্ডকে প্রশংসায় ভরিয়েছেন অনেকেই। আবার জোনের কাজের প্রতি দায়বদ্ধতাতেও মুগ্ধ নেটদুনিয়া।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit