বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক করেন।গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সাড়ে ১১ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রুদ্রানী বিওপি কর্তৃক ০১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৯ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২৮,৫০০/- (আটাশ হাজার পাঁচশত) টাকা।

গত ৩০ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প (২০০০ ঘটিকা), রানীনগর বিওপি (২২০০ ঘটিকা) এবং দাইনুর বিওপি (২৩০০ ঘটিকা) কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ১৯৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল বিদেশী মদ এবং ১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,৪৭,৭০০/- (দুই লক্ষ সাতচল্লিশ হাজার সাতশত) টাকা।

এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ আমিনুর রহমান, জি+ বলেন, সীমান্ত বিজিবি সজাক দৃষ্টি রেখেছে।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৬,/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit