সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ৩১ জেলায় ৮০ প্রতিষ্ঠানকে ভোক্তার অভিযান, জরিমানা ইরান নিয়ে আইজেনকটের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু ‘গুপ্তচর’ কেলেঙ্কারির ১১ দিন পর ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : শতভাগ ফিট না হওয়ায় বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নেইমারকে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে নিজের ফিটনেস নিয়ে কোচকে বার্তা দিলেন ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ড।

ফ্রান্সের কাছে ব্রাজিলের হারের পর সান্তোসের অনুশীলন ম্যাচে জাদুকরী ফুটবলে সমর্থকদের আক্ষেপ বাড়িয়েছেন নেইমার। ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্টে মুগ্ধতা ছড়ান ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে আনচেলত্তির মন জয়ের জন্য নেইমারের হাতে রয়েছে ১৪টি ম্যাচ। নিজেকে ফিট প্রমাণের ব্যাপারে নেইমার এখন আরও বেশি আত্মবিশ্বাসী।

এদিকে ফিটনেসের অজুহাতে নেইমারকে উপেক্ষা করায় আনচেলত্তির সমালোচনায় যোগ দিয়ে পর্তুগিজ কোচ জোসে মরিনিও বলেছেন, ‘পর্তুগাল যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কিংবা আর্জেন্টিনা যদি লিওনেল মেসিকে দলে না ডাকে, কেমন হবে ভাবুন। পারস্পরিক কোনো সমঝোতা ছাড়া নেইমারের মতো খেলোয়াড়কে আপনি জাতীয় দলের বাইরে রাখতে পারেন না। এটা নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি। আনচেলত্তি ভুল করেছেন।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৬,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit