শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে

তুমুল কটাক্ষের মুখে সাবা-হৃতিকের অসম প্রেম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অসমবয়সী জুটিদের তালিকায় নতুন সংযোজন হৃতিক রোশন এবং সাবা আজাদ। একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিব্যি দিন কাটছে দু’জনের। কিন্তু তাতে কী! পিছু ছাড়ে না ট্রোল-কটাক্ষ।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল দুই তারকাকে। হাতে হাত রেখে হাঁটছিলেন হৃতিক আর সাবা। পাপারাৎজিদের ক্যামেরার সামনেও সপ্রতিভ। দ্বিধার লেশমাত্র নেই। সেই ভিডিওই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তারকা যুগলকে দেখে খুশি অনুরাগীদের একাংশ। তাদের ভালোবাসা জানিয়েছেন অনেকেই। কিন্তু একাংশের কাছে আগ্রহের বিষয় দু’জনের বয়সের পার্থক্য।

একজন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম সাবা ওর মেয়ে।’ অন্য জন আবার লিখেছেন, ‘বাবা-মেয়ে।’ জনৈকের মস্করা, ‘বাবা-মেয়েকে বেশ লাগছে।’ এমনই অসংখ্য কটূক্তি ধেয়ে এসেছে তারকা-যুগলের দিকে।

বেশ কয়েকমাস ধরে সম্পর্কে রয়েছেন সাবা-হৃতিক। প্রেমিকের বাড়িতেও আনাগোনা লেগে থাকে অভিনেত্রীর। রোশন পরিবারের ঘরোয়া আড্ডাতেও দেখা যায় তাকে।

সম্পর্ক নিয়ে রাখঢাক করছেন না বলিউডের গ্রিক দেবতা। করণ জোহরের জন্মদিনের পার্টিতে পৌঁছেছিলেন প্রেমিকাকে নিয়ে। সকলের সঙ্গে তার আলাপও করিয়ে দেন হৃতিক। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ে করবেন তারা।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit