রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

হামলার পরও প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৭৪ Time View

ডেস্কনিউজঃ শুক্রবার রাশিয়ার সঙ্গে শস্য চুক্তি করে ইউক্রেন। এ চুক্তির শর্তে বলা হয়েছিল, শস্য রপ্তানির সময়টায় রাশিয়া বা ইউক্রেন কেউই কোনো বন্দরে হামলা চালাবে না।

কিন্তু একদিন না পার হতেই চুক্তি ভঙ্গ করে রাশিয়া। তারা ওডেসা বন্দরে মিসাইল হামলা চালায়। এতে করে চুক্তিটি অনিশ্চয়তায় পড়ে যায়।

তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলা ও চুক্তির শর্ত ভঙ্গ হওয়া সত্ত্বেও ইউক্রেন চুক্তি থেকে সরে যাবে না।

ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুবরাকোভ শনিবার ফেসবুকে পোস্টে বলেছেন, আমাদের বন্দরগুলো থেকে কৃষিপণ্য রপ্তানির প্রযুক্তিগত প্রস্তুতি অব্যহত রাখব।

অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুবরাকোভ ইউক্রেনের হয়ে শস্য চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে রাশিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।

রাশিয়া-ইউক্রেনের এ দুই মন্ত্রী অবশ্য একই টেবিলে বসেননি। তারা আলাদা আলাদাভাবে মধ্যস্থতাকারী তুরস্ক ও জাতিসংঘের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

সূত্র: আল আরাবিয়া

কিউএনবি/বিপুল/২৩.০৭.২০২২/ রাত ৯.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit