মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

পিচের কারণে বাংলাদেশের সঙ্গে পারেনি উইন্ডিজ : চাহাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : এক সপ্তাহও হয়নি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছে উইন্ডিজ। দেশের মাটিতে তিন ম্যাচের ওই সিরিজে তারা ধোলাই হয়েছে। কোনো ম্যাচেই তাদের স্কোর ২০০ ছুঁতে পারেনি। অথচ ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০৮ রান তাড়ায় নেমে প্রায় জিতেই গিয়েছিল ক্যারিবিয়ানরা। শেষ ওভারে হারতে হয় ৩ রানে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে যারা ২০০ করতে পারেনি, তারা ভারতের বিপক্ষে ৩০০ ছাড়াল কিভাবে?

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে আগে ব্যাট করে ক্যারিবিয়ানদের সংগ্রহ ছিল যথাক্রমে ১৪৯, ১০৮ এবং ১৭৮ রান। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই তারা ৩০৫ রান পর্যন্ত যেতে পেরেছে। শেষ ওভারে তো তারা প্রায় জিতেই যাচ্ছিল।  ম্যাচ শেষে ভারত অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, ‘আমরা ভয় পেয়েছিলাম। ভাবিনি ওয়েস্ট ইন্ডিজ এতটা কাছে চলে আসবে। ‘ কিন্তু ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ভালো খেলার কারণ কী?

প্রথম ম্যাচ শেষে এই প্রশ্নের জবাব দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ভারতের এই রিস্ট স্পিনার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে উইকেটে আলাদা ছিল। ওই উইকেটে স্পিন ধরত। আজকের ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরও কৃতিত্ব দিতে হবে। মিডল অর্ডারে  তারা খুব ভালো খেলেছে। যদিও দু-একটা উইকেট গেলে তারা চাপে পড়ে যেত। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল সিরাজ ১৫ রান আটকাতে পারবে (শেষ ওভারে)। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit