বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

মনিরামপুরে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি অধ্যক্ষ ফজর আলী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে যুদ্ধপরাধ মামলার পলাতক আসামি গোবিন্দপুর-তেঘরী আদর্শ মহিলা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রাজাকার ফজর আলীকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মামুদকাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজর আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে।

মনিরামপুর থানার অফিসার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, তালিকাভুক্ত রাজাকার ফজর আলীর বিরুদ্ধে ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলা রুজু করা হয়। এর কিছু দিন পর তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই থেকে তিনি পলাতক জীবনযাপন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সোহলে রানা পারভেজের নেতৃত্বে একটি টিম শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মামুদকাটি গ্রামে জামাতা মাদ্রাসা শিক্ষক আকতারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। শনিবার দুপুরে রাজাকার ফজর আলীকে পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে(ঢাকা) হাজির করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit