বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৫৬ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইজিবাইকের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আরো এক শিশু আহত হয়েছেন। শুক্রবার সকালে পাঁচবিবি-হিলি সড়কের বটতলী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার খাসবাট্টা গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন (৭০) ও শিমুলতলী গ্রামের শ্রী ওপেন হাওলাদারের ছেলে শ্রী জিতেন হাওলাদার (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিলি স্থলবন্দর থেকে ছেড়ে আসা জয়পুরহাট অভিমুখী একটি ট্রাক পাঁচবিবি- হিলি মহা-সড়কের বটতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজিবাইকের চালকসহ ৩জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের যাত্রী ইলিয়াস হোসেন (৭০) মৃত্যু হয়।
পরে গরুত্বর আহত অবস্থায় ইজিবাইকের চালক শ্রী জিতেন হাওলাদারকে (৬০) বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে দুপুরে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন,  এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। 

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit