রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

রাশিয়ার দৈনিক শত শত সেনা হতাহত হচ্ছে: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৯৫ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেন যুদ্ধে দৈনিক রাশিয়ার সামরিক বাহিনীর শত শত সেনা হতাহত হচ্ছে। এমনই বিশ্বাস যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, রাশিয়া ইউক্রেনে যে সেনা হারাচ্ছে এর মধ্যে সহস্রাধিক লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেনও আছে। শুক্রবার (২২ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন সেনা রিপোর্টারদের বলেন, ওয়াশিংটন আরও বিশ্বাস করে, ইউক্রেনের ভেতরে ১০০ টির বেশি ‘উচ্চ মূল্যের’ রাশিয়ান লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। যার মধ্যে কমান্ড পোস্ট, গোলাবারুদের ডিপো, বিমান প্রতিরক্ষা সাইট রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া ওয়াশিংটন ধারণা করেছে, ইউক্রেনে রাশিয়া এখন পর্যন্ত অন্তত ১৫ হাজার সেনা হারিয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪৫ হাজার জন।

তবে নিজেদের কত সেনা হতাহত হয়েছে এই নিয়ে রাশিয়া ও ইউক্রেন কেউ-ই সরকারিভাবে তথ্য প্রকাশ করেনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৪৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

কিউএনবি/বিপুল/ ২২.০৭.২০২২/ সন্ধ্যা ৭.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit