রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাদারীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৪০ Time View

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর : মাদারীপুর সার্কিট হাউসে বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মাদারীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মো.শাহজাহান খান এর সভাপতিত্বে ও মাছরাঙা টেলিভিশন এর জেলা প্রতিনিধি আঞ্জুমান জুলিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,বীর মুক্তিঝোদ্ধা জনাপ শাজাহান খান এমপি, প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ট পোষক মাদারীপুর প্রেস ক্লাব। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ ও প্রেসক্লাবের সদস্যদের পরিচয়পত্র পড়িয়ে দেন প্রধান অতিথি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বাহাদুর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন, মাদারীপুর চেম্বার অব কমার্স এর সভাপতি হাফিজুর রহমান জাচ্চু খান, শাকিলুর রহমান সোহাগ তালুকদার,শিবচর প্রেসক্লাবের সভাপতি কে এম নাসিরুল হক, দৈনিক টেকেরহাট পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাজমুল হোসেন বাসু,কালকিনি প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান দুলাল ,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাকিম,সাবেক সভাপতি রফিকুল ইসলাম মিন্টু, রাজৈর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মতিন খন্দকার, সাধারণ সম্পাদক মোনসেফ ফরাজী সজিব সহ বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য যে গত ১৬ জুলাই রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মাদারীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মো.শাহজাহান খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে জহিরুল ইসলাম খান (এটিএন নিউজ) ও আয়শা সিদ্দিকা আকাশী (মর্নিং গ্লোরি), যুগ্ম সাধারন সম্পাদক পদে ফরিদ উদ্দিন মুপ্তি (বাংলাভিশন টিভি ও দৈনিক সমকাল ), মেহেদী হাসান সোহাগ ( বাংলা টিভি), মাসুদুর রহমান (মাই টিভি), কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন ( দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক অজয় কুন্ডু (প্রথম আলো), দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা (মোহনা টেলিভিশন), সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান (আজকালের খবর), নারী বিষয়ক সম্পাদক সাবরীন জেরীন (বিজনেস বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ (সময় টেলিভিশন)।

মাদারীপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে তিনজন সদস্যের সমন্বয় গঠিত কমিশন নির্বাচন পরিচালনা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট বোরহানুস সুলতান (ডেইলি নিউনেশন)। এছাড়া, নির্বাচন কমিশনার ছিলেন গোলাম আজম ইরাদ (দৈনিক বাঙ্গালী সময়) এবং আঞ্জুমান জুলিয়া (মাছরাঙা টেলিভিশন)।

 

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit