শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম

রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মাহবুব-উল-আলম। আজ সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বিশ্বব্যাপী করোনা মহামারী প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ মানুষকে জীবন জীবিকা নির্বাহে  নতুনভাবে ভাবাচ্ছে। রাষ্ট্রপতি হামিদ বলেন, এ ধরনের পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহারে বিশ্ববিদ্যালয়গুলোকে সক্ষমতা অর্জন করতে হবে।

বিশ্বায়নের এ যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নসহ গবেষণা কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন তিনি। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit