সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বন্যায় মৃত্যু বেড়ে ১২৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্কনিউজঃ সারাদেশে বন্যায় এখন পর্যন্ত ১২৬ জনে মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৭২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

বুধবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বন্যাজনিত বিভিন্ন রোগে ২১ হাজার ৮৪৩ জন আক্রান্ত হয়েছেন। মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুইজন, পানিতে ডুবে ৯৯ জন এবং বিভিন্ন কারণে ৯ জনের মৃত্যু হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ৭২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ। এ জেলায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া সিলেট জেলায় ২০ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ১৫ জন, নেত্রকোনায় ১৯ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রাম ৫ জন, লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

কিউএনবি/বিপুল/ ২০.০৭.২০২২/ রাত ৮.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit