শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬

আমরা বিএনপির জন্য ওয়েট করব : সিইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২১ Time View

ডেস্কনিউজঃ চতুর্থ দিনের মতো বুধবার নির্বাচন কমিশনে (ইসি) চলছে সংলাপ। নির্বাচন কমিশন দুই দফায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। সময় বরাদ্দ থাকলেও না আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবু অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিন সকালের সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য তৈরির আহ্বান জানান সিইসি।

বিএনপি সংলাপে আসছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, আমরা ওয়েট করব।

তবে বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি।

তিনি বলেন, যেসব দলের ইসির ওপর আস্থা আছে তারা সংলাপে এসেছে। অন্যদেরও আস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

বুধবার সংলাপে ডাকা হলেও প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিকেলে ৩টায় দলটির সাথে সংলাপের পূর্বনির্ধারিত তারিখ ছিল কমিশনের। এছাড়া এদিন সংলাপে বসেছে বাংলাদেশ গণতন্ত্রী পার্টি। আগামী নির্বাচনে সব দলের মধ্যে ঐকমত্য সৃষ্টির আহ্বান জানায় দলটি। নির্বাচনে কালোটাকা বন্ধ, ইসির নিরপেক্ষ অবস্থানসহ ৭ দফা দাবি জানায় গণতন্ত্রী পার্টি।

কিউএনবি/বিপুল/ ২০.০৭.২০২২/ দুপুর ১.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit