শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাজে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি দেশীয় আর্থিক বাজারের প্রসার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও বাংলাদেশ ব্যাংককে তাগিদ দেন। করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে আবদুল হামিদ বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আরো জোরদার করার ও পরামর্শ দেন।

নতুন গভর্নরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। এ সময় নবনিযুক্ত গভর্নর তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতিকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit