শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

‘রিয়েল লাভ দ্য আসল ভালোবাসা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৫২ Time View

বিনোদন ডেস্ক : অনন্ত জলিল ছুটে বেড়াচ্ছেন তার সিনেমা প্রচারে। আর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী বর্ষা। যেখানেই ছুটছেন অনন্ত, সেখানেই বর্ষা। গতকাল সোমবার রাজধানীর পুরান ঢাকা এলাকায় সিনেমার প্রচারের জন্য গিয়েছিলেন অনন্ত জলিল। সঙ্গে স্ত্রী বর্ষা যথারীতি। অনন্ত জলিল যেখানেই যাচ্ছেন সেখানেই টেলিভিশন চ্যানেলও উপস্থিত। পুরান ঢাকার চিত্রামহলে অনবন্ত সাংবাদিকদের বোঝাচ্ছিলেন কিভাবে এটি ১০০ কোটি টাকা বাজেটের ছবি, কেননা ১০০ কোটি টাকা কোত্থেকে এই প্রশ্ন নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে প্রশ্ন এসেছে।

এসেছে মানি লন্ডারিং প্রশ্নও। অনন্ত ওইসব টেলিভিশনের সামনে ব্যখ্যা করছিলেন টাকার উৎস সম্পর্কে। পরিচালকের পক্ষে সম্ভব নয় কিন্তু ইরান সরকারের প্রতিষ্ঠান যে অনন্ত’র এই চলচ্চিত্রে বিনিয়োগ করেছে সে কথাই বলছিলেন। কথা বলার ফাঁকেই ঘেমে যাচ্ছিলেন অনন্ত জলিল। বর্ষা নিজের হাতে থাকা টিস্যু দিয়ে অনন্তর কপাল মুছে দিচ্ছিলেন। এরকম একটি স্থিরচিত্র অনন্ত জলিলের ফেসবুক পেইজেই শেয়ার করা হয়েছে। ছবিটি বেশ প্রশংসা পাচ্ছে। নেটিজেনরা ছবিটি ব্যাপকভাবে সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করছেন। তারা বর্ষার এই কেয়ারফুলি মনোভাবেরত প্রশংসাই করছেন।  

অনেকেই ক্যাপশনে নিজেদের কথার সঙ্গে লিখে দিচ্ছেন ‘‘রিয়েল লাভ দ্য আসল ভালোবাসা। ’ অবশ্য স্থিরচিত্রতে নিখাদ ভালোবাসাই ফুটে উঠেছে। ঈদে শতাধিক হলে মুক্তি পেয়েছে ‘দিন-দ্য ডে’। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আরও বেশি প্রেক্ষাগৃহে এই সিনেমা ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit