রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চামচের তুলনায় হাত দিয়ে খাবার খাওয়া কি বেশি স্বাস্থ্যকর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চামচে করে খাবার খেলে, তাতে আলাদা কোনও লাভ বা ক্ষতি হয় না। কিন্তু হাত দিয়ে খাবার খাওয়ার বেশ কিছু স্বাস্থ্যগুণ আছে। জেনে নিন সেগুলি কী।

কোনও নামী-দামি রেস্তরাঁয় গেলে চামচ দিয়ে খেলেও বাড়িতে কিন্তু আমরা হাত দিয়ে খেতেই বেশি অভ্যস্ত। তবে এমন অনেকেই আছেন, যারা সব সময়ই চামচ ব্যবহার করেন। হাতে খাবার লাগাতে চান না। তবে পদ্ধতিগত পার্থক্য ছাড়াও, স্বাস্থ্যের উপরেও এই দুটি অভ্যাসের আলাদা আলাদা প্রভাব রয়েছে। সে খবর রাখেন কি?

চামচে করে খাবার খেলে, তাতে আলাদা কোনও লাভ বা ক্ষতি হয় না। কিন্তু হাত দিয়ে খাবার খাওয়ার বেশ কিছু স্বাস্থ্যগুণ আছে। জেনে নিন সেগুলি কী কী।

১) রক্ত চলাচল বৃদ্ধি

হাত দিয়ে খাবার মাখার সময়ে আঙুলের ব্যবহার হয়। আঙুল দিয়ে খাবার মাখার সময়ে হাতের পাশাপাশি সারা শরীরের রক্ত চলাচলের মাত্রা বৃদ্ধি পায়।

২) পরিমাণে কম

চামচে করে খাওয়ার চেয়ে হাত দিয়ে খাবার খেলে বেশি সময় লাগে। হাতে খাবার খেলে চামচের তুলনায় কম খাওয়া হয়। এতে ওজন বৃদ্ধির আশঙ্কা কমে।

৩) হজমের সুবিধা

প্রথমত, হাত দিয়ে খেলে খাবার চিবানোর জন্য বেশি সময় পাওয়া যায়। তাতে খাবার বেশি মাত্রায় হজম হয়। হাতে এমন কিছু ভাল ব্যাক্টেরিয়া থাকে, যেগুলি খাবার হজমে সাহায্য করে। চামচ দিয়ে খেলে এই সুবিধা পাওয়া যায় না।

৪) ডায়াবিটিসের আশঙ্কা কমে

‘ক্লিনিকাল নিউট্রশন’ প্রকাশিত এক পরিসংখ্যান বলছে, যারা হাত দিয়ে খাবার খান, তাদের মধ্যে টাইপ ২ ডায়াবিটিসের আশঙ্কা তুলনায় কম।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit