শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সকালে পেট পরিষ্কার হচ্ছে না? মেনে চলুন ৫টি নিয়ম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৬৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা মেটাতে অনেকেই অনেক ধরণের ওষুধ খেয়ে থাকেন। কিন্তু ৫টি নিয়ম মেনে চললেই কমতে পারে এই সমস্যা।

সুস্থ জীবনধারণ করতে হলে প্রত্যেকেরই ভালো হজম শক্তি থাকা আবশ্যক। কিন্তু এখনকার দ্রুত পাল্টাতে থাকা জীবনযাত্রায় অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাবার খেয়ে প্রায় অভ্যস্ত। এই খাদ্যাভাসের জন্য আমাদের শরীরে নানা সমস্যা দেখা দেয়। পেটের সমস্যা তাদের মধ্যে অন্যতম। অনেক সময়েই দেখা যায় বহু ওষুধ খেয়েও কোনও ফল পাওয়া যায় না। সেই কারণেই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে।

চলুন দেখে নেওয়া যাক উপায়গুলি কী কী-

দৈনিক ৬ থেকে ৮ গ্লাস পানি খেলে শরীরে পানির জোগান ঠিক থাকে। হজম শক্তি বাড়াতে ও পাচনক্রিয়ার সক্রিয়তা ঠিক রাখতে শরীরে পানির যোগান ঠিক রাখা খুব জরুরি।

দৈনিক খাদ্যতালিকায় অবশ্যই সেইসব ফল রাখুন যেগুলিতে পানির পরিমাণ বেশি।

তুলসী গাছের পাতা যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনই হজম শক্তিও ঠিক রাখে। সেই কারণেই প্রতিদিন সকালে তুলসী গাছের পাতা চিবিয়ে খাওয়া ভালো।

গবেষণায় দেখা গিয়েছ, অন্ত্রে থাকা পানি মল পরিষ্কার করতে সাহায্য করে। আর আলোভেরার রস জুস হিসেবে খেলে অন্ত্রে পানির পরিমাণ বেড়ে যায়। তাই যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, তবে প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যালোভেরা জুস রাখুন।

দুই চা চামচ মৌরি ও জিরে হালকা আঁচে কড়াইয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিন। আর এটাই তিন-চার ঘণ্টা অন্তর অন্তর খান। হজমের সমস্যা কমবে‌।

উপরের এই উপায়গুলি মেনে চললে আপনার হজমের সমস্যা অনেকটাই কমবে আশা করা যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit