শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কাল থেকে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোড শেডিং

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২০৯ Time View

ডেস্কনিউজঃ আগামীকাল থেকে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোড শেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এক ঘণ্টায় যদি বিদ্যুতের ঘাটতি মোকাবেলা করা সম্ভব না হয় তাহলে দুই ঘণ্টা করে লোড শেডিং বাস্তবায়ন করা হবে। এলাকাভিত্তিক ঘোষণা দিয়ে জানানো হবে কখন বিদ্যুৎ থাকবে না।

তা ছাড়া পিক আওয়ারে বিদ্যুৎ যাবে কি নন-পিক আওয়ারে যাবে সেটা হিসাব করে দেখা হবে বলে জানান তিনি।
এ ছাড়া রাত ৮টার পর দোকানপাট, শপিং মল বন্ধ রাখাসহ সরকারি-বেসরকারি অফিসের বেশির ভাগ বৈঠক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

সব উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রার্থনার সময় ছাড়া অন্য সময়ে এসি বন্ধ রাখতে হবে। এরই অংশ হিসেবে মসজিদে নামাজের সময় ছাড়া অন্য সময়ে এসি বন্ধ রাখতে হবে।

নসরুল হামিদ আরো জানান, মূলত ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে। দেশে ইমপোর্ট করে ৮৫০ এমএমসি গ্যাস আসত। এখন সেটার প্রচুর সংকট রয়েছে। তা ছাড়া গ্যাসের আগের দাম এখন অনেক বেড়েছে। সেই দামে বাংলাদেশের পক্ষে গ্যাস কেনা সম্ভব না।

কিউএনবি/বিপুল/১৮.০৭.২০২২/ সন্ধ্যা ৭.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit