রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবে হজ পালন শেষে মমতাজ বেগম (৪৯) নামে এক বাংলাদেশি হাজি মারা গেছেন। এ নিয়ে হজ পালন করতে গিয়ে এবছর বাংলাদেশের মোট ২২ জন মারা গেলেন। এর মধ্যে পুরুষ ১৫ ও নারী সাত জন।

রোববার (১৭ জুলাই) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন মমতাজ বেগম। তিনি ময়মনসিংহের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- EE0210200।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

মারা যাওয়া হাজিদের মধ্যে পুরুষ ১৫ ও মহিলা ৭ জন। তাদের মাঝে মক্কায় ১৮, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

এদিকে, ১৭ জুলাই পর্যন্ত হজ পালন শেষে দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে, ১৪ জুলাই থেকে ২৭টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১১টি ফ্লাইট। 

এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে তিনটি ফ্লাইট।

করোনার কারণে বন্ধ গেলো দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে যেতে পারেননি। এবছর করোনার প্রকোপ কমে আসায় দেশভিত্তিক কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব। সেই হিসাবে হজ ব্যবস্থপনার সদস্যসহ সর্বমোট ৬০ হাজার ১৪৬ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়ার সুযোগ পান।

বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে যেতে বাংলাদেশ থেকে উড়েছে মোট ১৬৫টি হজ ফ্লাইট। এর মধ্যে ৮৭টি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। 

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

৮ জুলাই হজ অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit