সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বীরেন্দ্র দাস আবৃত্তি সম্মান পেলেন হাসান আরিফ ও মীর বরকত 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৮০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আবৃত্তিশিল্পে অসামান্য অবদানের জন্য দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক হাসান আরিফ (২০২০) এবং আবৃত্তি প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকত (২০২১) কে ‘বীরেন্দ্র দাস আবৃত্তি সম্মান’ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পাড়ের কৃতি সন্তান ও ভারতের ত্রিপুরা রাজ্যের গণমানুষের কবি দিলীপ দাসের প্রয়াত বাবা বীরেন্দ্র চন্দ্র দাসের নামে এই সম্মাননার নামকরণ করা হয়।

শনিবার সন্ধ্যা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট লেখক মফিজ উদ্দিন আহমেদ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী ও সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কবি আব্দুর রহিম। এ সময় বীরেন্দ্র চন্দ্র দাস আবৃত্তি সম্মান ২০২২ এর জন্য ত্রিপুরার বরেণ্য আবৃত্তি ও নাট্যশিল্পী আশীষ মোদকের নাম ঘোষণা করেন সম্মাননাপ্রাপ্ত মীর বরকত।

বরেণ্য আবৃত্তি শিল্পী হাসান আরিফের মৃত্যুর আগে ২০২০ সালে সম্মাননার জন্য মনোনীত হয়েছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকায় ওই সময় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়নি। অনুষ্ঠানে হাসান আরিফের পরিবারের কেউ উপস্থিত হতে না পারায় সংগঠনের পক্ষ থেকে ঢাকায় সম্মাননা ক্রেস্ট, উত্তরীয়, নগদ অর্থ পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অনুষ্ঠানে কবি দিলীপ দাসের কবিতা থেকে তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা একক ও দলীয় আবৃত্তি করেন এবং কবিকণ্ঠে কবিতাপাঠ করেন স্থানীয় কয়েকজন কবি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit