বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সাইফকে হারালেই হ্যাটট্রিক লিগ শিরোপা জিতবে বসুন্ধরা কিংস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেসক্ : চলতি মৌসুমের প্রথম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের গত দুই আসরের চ্যাম্পিয়নরা সোমবার সাইফ স্পোর্টিং ক্লাবকে হারালেই হ্যাটট্রিক লিগ শিরোপা জয় করবে। তবে সাইফের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে জিকো-ইব্রাহিমদের, এমনটা মনে করছেন দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। চলতি লিগে বাকি আছে আরোও তিন রাউন্ড।

এখনো নিষ্পত্তি হয়নি লিগ শিরোপা। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে তাদের চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী লিমিটেড। ২০তম রাউন্ডের ম্যাচে আগামীকাল (সোমবার) সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। এই ম্যাচ জিতলে লিগ শিরোপা নিশ্চিত হবে কিংসের। পরের দুই ম্যাচ হারলেও কিংসকে ছুঁতে পারবে না আবাহনী। কিন্তু সাইফের কাছে হারলে বা ড্র করলে কিংসকে অপেক্ষা করতে হবে নিজেদের পরের ম্যাচ পর্যন্ত। তবে ১৯ জুলাই শেখ জামালের কাছে আবাহনী যদি হেরে যায় তবে সেদিনই চ্যাম্পিয়ন হয়ে যাবে কিংস।

kalerkantho

লিগের প্রথম পর্বে কিংস অ্যারেনায় সাইফকে ৪-৩ ব্যবধানে হারায় বসুন্ধরা কিংস। সে ম্যাচে কিংসের বিপক্ষে দারুণ লড়াই করেছিলেন জামাল ভুঁইয়ারা। কালকের ম্যাচও তাই সহজ হবে না বলছেন কিংস বস অস্কার ব্রুজোন, ‘কাল কঠিন ম্যাচ হবে। সাইফ শক্তিশালী প্রতিপক্ষ। দ্বিতীয় পর্বে তারা দারুণ করছে। আক্রমণভাগে উন্নতি করে অনেক গোল করেছে। আমাদের সেরাটা খেলেই তিন পয়েন্ট পেতে হবে। ‘

২০১৮ সালে প্রিমিয়ার লিগে নাম লেখানোর পর প্রথম মৌসুমেই লিগ শিরোপা জিতে নেয় বসুন্ধরা কিংস। কভিড-১৯-এর কারণে ২০১৯-২০ মৌসুম বাতিল হয়। এরপর ২০২০-২১ মৌসুমেও দাপট দেখিয়ে লিগ শিরোপা জিতে নেয় অস্কার ব্রুজোনের দল। মুন্সীগঞ্জের শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের পর্দায়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit