শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

টি-শার্ট-এর দাম নিয়ে যুবক-যুবতীর ঝগড়া গড়ালো চড় পর্যন্ত!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি একটি টি-শার্টের দাম নিয়ে দিল্লিতে ভরা ট্রেনে শুরু হয় তুমুল কথা কাটাকাটি। যা গড়ায় হাতাহাতি পর্যায়ে। 

জানা যায়, টি-শার্টটি যুবতী নাকি কিনেছিলেন ১০০০ টাকা দিয়ে। তবে যুবকের দাবি সেই টি-শার্টের দাম ১৫০ টাকার বেশি হতে পারে না। সেখান থেকেই দুই জনের তর্ক শুরু হয়, তা থেকে যুগলের মধ্যে হাতাহাতি।

আর এমনই হাস্যকর ঘটনার সাক্ষী থাকল হল দিল্লির মেট্রো ট্রেন। ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, এক যুবতী পরপর চড় মারছেন এক যুবককে। তাদের মধ্যে একটি টি-শার্টের দাম নিয়ে ঝগড়া বাঁধে। বাদানুবাদ শুরু হয়। এরপরই হাত চালাতে শুরু করেন সেই যুবতী। এবং এই সব কিছুই শুরু হয় একটি টি-শার্টের দামকে ঘিরে।

ভাইরাল ভিডিও দেখে যা বোঝা যাচ্ছে তা হল, যুবতীটি কোথাও থেকে কেনাকাটা করে ফিরছেন। যুবকটিও খুব সম্ভবত তার সঙ্গেই যাত্রা করছিলেন। যারা কোম্পানির একটি টি-শার্ট কিনেছিলেন সেই যুবতী। সেই টি-শার্টের দাম নিয়ে দুই জনের মধ্যে আলোচনা শুরু হয়। সেই আলোচনা ঝগড়ায় পরিণত হয়। এবং পরে সেই যুবতীকে পরপর চড় মারতে দেখা যায়। এদিকে যুবকটিও জোরে জোরে চেঁচাচ্ছিলেন যুবতীর উদ্দেশে। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেছিলেন অপর এক মেট্রো যাত্রী।

ঘটনার সময় যুবকটি মনে করান যে তারা পাবলিক প্লেসে আছেন। তবে তাতে যুবতীর সম্বিত ফেরেনি। যুবককে মারতে শুরু করেন যুবতী। যুবকটিও পালটা চেঁচাতে শুরু করে যুবতীর উপর। পরে মেট্রো থেকে নামার সময় দেখা যায় যুবকটিও যুবতীকে একটি চড় মারেন।

সূত্রঃ হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/বিকাল ৩.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit