বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

আসামে বন্যায় ১৯৫জনের মৃত্যু, নিখোঁজ ৩৭জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এপ্রিল মাস থেকে একের পর এক ধাক্কা ভারতের আসামে। পরপর দুবার বন্যা পরিস্থতির জেরে এখানকার বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হয়ে যায়। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৯৫জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ ৩৭জন।

আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯জনের মৃত্যু হয়েছে শুধু ধসের কারণে। রাজ্যের ইতিহাসে বন্যার জেরে মৃত্যুর সংখ্যায় এটি অন্যতম বড় ঘটনা। এপ্রিলের পর থেকে প্রায় ৮.৯ মিলিয়ন মানুষ বন্যা কবলিত হয়েছেন। এই সংখ্যাটি প্রায় রাজ্যের জনসংখ্যার এক তৃতীয়াংশ।

সরকারি হিসাব অনুসারে রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ৩৪টি জেলাই বন্যার কবলে পড়েছিল। এখনও পর্যন্ত ৫৪,৮৩৭টি গবাদি পশুর মৃ্ত্যু হয়েছে। ২৪০০৯৬ হেক্টর জমি পানির তলায় চলে গিয়েছিল।

আসামের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরে ৭৪২২৫০ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এনডিআরএফ ও এসডিআরএফের টিম ৯৮,৫০৯জন মানুষকে উদ্ধার করেছিল।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের রেকর্ড অনুসারে ১ লাখ ৮৯ হাজার ৭৫২ পরিবার ত্রাণ শিবিরে ছিলেন। চলতি বছর থেকে আমরা একটি নতুন উদ্যোগ নিয়েছি। গৃহস্থালী জিনিসপত্র কেনার জন্য় তাদের আমরা ৩৮০০ টাকা করে দেব। এখনও পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৮৫৯ পরিবারের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে।

বন্যা কবলিত এলাকাগুলোতে পাঠ্যবই কেনার জন্য় ১ লাখ ১ হাজার ৫৩৯ শিক্ষার্থিকে আমরা হাজার টাকা করে দেব। ১৫ অগস্টের মধ্যে যারা বই হারিয়ে ফেলেছে তারা স্কুল থেকে বই পেয়ে যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/সকাল ১১.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit