শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

ইউক্রেনের সেনা কমান্ডারদের হত্যার দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১১০ Time View

ডেস্কনিউজঃ বৃহস্পতিবার ইউক্রেনের মধ্যভাগের অঞ্চল ভিনেৎসিয়ায় মিসাইল হামলা চালায় রাশিয়া। কৃষ্ণ সাগরে অবস্থানরত সাবমেরিন থেকে এ হামলা চালানো হয়।

ইউক্রেনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ভিনেৎসিয়ার হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে দুইজন শিশুও।

শুক্রবার এ হামলার দায় স্বীকার করেছে রাশিয়া। তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক লোকদের ওপর হামলা চালানো হয়নি।

তারা দাবি করেছে, ভিনেৎসিয়ায় ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনারা।

রাশিয়া আরও দাবি করেছে, হামলা চালানো স্থানে বিদেশী অস্ত্র সরবরাহকারীদের নিয়ে আলোচনা করছিল ইউক্রেনের কমান্ডাররা। মিসাইল হামলায় সব কমান্ডার নিহত হয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ১৪ জুলাই, ভিনেৎসিয়ার অফিসারদের একটি ভবনে কালিবার ক্রুস মিসাইল ছোঁড়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অফিসটিতে ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা বিদেশী অস্ত্র সরবরাহকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল। হামলায় আলোচনায় অংশগ্রহণকারী সবাই নিহত হয়েছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো সামরিক স্থাপনায় হামলা হয়নি। হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। রাশিয়া যেখানে হামলা চালিয়েছে সেটি ছিল একটি কালচারাল প্রতিষ্ঠান যেটি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ব্যবহার করত।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/বিপুল/১৫.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit