সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌগাছায় নিবন্ধনবিহীন  ৫৭ টি  মোটরসাইকেল আটক

এম এ রহিম  চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪১৬ Time View
এম এ রহিম  চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট  ব্যবহার না করার অপরাধে ৫৭টি মোটরসাইকেল জব্দ করেছেন যশোর ট্রাফিক পুলিশ। ১৪ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যশোরের ট্রাফিক পুলিশের টিএসআই সাইফুল ইসলাম ও এটিএস আই আনারুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন। এ সময় মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার না করায় তাদের নামে মামলা দেওয়া হয়। 

যশোর ট্রাফিক পুলিশের টিএসআই সাইফুল ইসলাম বলেন, যেসব মোটরসাইকেলে নিবন্ধন এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নেই সেসব মোটরসাইকেল আটক করা হয়েছে। চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই খোরশেদ আলম বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যশোর ট্রাফিক পুলিশ মোট ৫৭ টি মোটরসাইকেল থানা হেফাজতে দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit