মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

সাবমেরিন থেকে মিসাইল ছুঁড়ল রাশিয়া, বহু হতাহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের মধ্যভাগে অবস্থিত ভিনেৎসিয়া শহরে তিনটি মিসাইল ছুঁড়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের ডেপুটি প্রধান কায়রাইলো তামোশেঙ্কো বলেছেন, কৃষ্ণ সাগরে অবস্থিত সাবমেরিন থেকে কালিবার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

সেখানকার প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, রাশিয়ার মিসাইল হামলায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে রয়েছে দুটি শিশু। হামলায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ চলছে। 

ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের ইমার্জেন্সি বিভাগ জানিয়েছে, ৯০ জন উদ্ধারকারী উদ্ধার অভিযান চালাচ্ছেন। সেখানকার পরিস্থিতিকে ‘ভয়ানক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছে তারা। 

ভিনেৎসিয়ার পুলিশ প্রধান ইগোর ক্লাইমেনকো বলেছেন, মিসাইলগুলো একটি অফিসকে লক্ষ্য করে ছুঁড়েছিল রুশ বাহিনী। কিন্তু সেগুলো পাশের বেসামরিক ভবনে গিয়েও আঘাত হানে।

এদিকে রাশিয়া ইউক্রেন হামলা করে গত ২৪ ফেব্রুয়ারি। কিন্তু এই সময়ের মধ্যে ভিনেৎসিয়ায় একবারো কোনো হামলা চালায়নি রুশ সেনারা। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে শান্ত এ শহরটিতে একসঙ্গে তিনটি মিসাইল ছুঁড়ে তারা। 

ভিনেৎসিয়ায় রাশিয়ার এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তিনি বলেছেন, রুশ বাহিনী আরেকবার যুদ্ধাপরাধ সংঘটিত করল।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের মানুষের প্রত্যেক ফোঁটা রক্ত ও চোখের জলের হিসাব নেওয়া হবে এবং তাদের যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে। 

সূত্র: সিএনএন

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit