মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ডোমারে ট্রেনের নিচে ঝাপিয়ে যুবকের আত্মহত্যা

আর মানিক, ডোমার , নীলফামারী প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৪৩ Time View
আর মানিক, ডোমার , নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার রেল স্টেশনে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন রেল স্টেশন পাড়া এলাকার স্যান্ডেল ব্যবসায়ী জবা ইসলাম(২৭) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করে ওই যুবক। আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল ইসলাম জানান, জবা ছোটবেলায় তার মায়ের মৃত্যুর পর থেকে রেল স্টেশনপাড়ায় তার নানীর কাছেই থেকেই বড় হয়েছে। ছোটবেলা থেকেই জবার মানসিক সমস্যা ছিলো এর আগেও সে কয়েকবার বিভিন্ন কারনে আত্মহত্যা করার চেষ্টা করেছিলো । 

পশ্চিম চিকনমাটি স্টেশনপাড়ার জবার নানি খদেজা বেগম (৬০) বলেন, প্রায় এক মাস থেকে জবার সাথে তার স্ত্রী চিলাহাটি খানকা শরিফ এলাকার মাছ ব্যবসায়ী সলেমান আলীর মেয়ে মোছাঃ মনিরা’র সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লাগতো। ঈদের আগে জবার স্ত্রী মনিরা তার ঘরের জিনিসপত্র সহ জবার ৫ বছর বছরের শিশু মনির হোসেনকে তার নানার বাড়ি নিয়ে যায়। জবার নানী আরো বলেন, জবা তার স্ত্রী মনিরাকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য গেলে তার স্ত্রী তার বাড়ি আসবে না এবং জবাকে বলে ‘তুই তোর বাড়ি গিয়ে ভিক্ষা করে খা’।

এলাকাবাসী জানায়, জবার ছোটবেলা থেকে মাথার সমস্যা ছিলো এর আগেও সে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলো, এলাকার লোকজন তাকে বিভিন্ন সময় আত্মহত্যার হাত থেকে রক্ষা করে। জবার মৃত্যুর সংবাদ দেয়া হলেও তার স্ত্রী ঘটনাস্থলে আসেনি বলে জানান এলাকাবাসী। এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম জানান, মৃত ব্যাক্তির বাবার লিখিত আবেদনের ভিত্তিতে লাশ তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit