বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজায় আজ দ্বিতীয় টেস্টে ৫৭ রানের জয়ে ১-০তে সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে। ২০০৪ সালের পর দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে এটাই জিম্বাবুয়ের প্রথম জয়। এর আগে ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–০ ব্যবধানে জিতেছিল দলটি। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।

শেষ উইকেট পড়ার আগপর্যন্ত লড়াই করেও দলের পরাজয় এড়াতে পারেননি আফগান তরুণ ক্রিকেটার নাসির খান। তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। সেঞ্চুরির পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নাসির। একই টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার কীর্তি এর আগে ছিল মাত্র তিনজনের— জ্যাক গ্রিগরি, ইয়ান বোথাম (দুইবার) ও রবিনচন্দ্রন অশ্বিন। টেস্ট অভিষেকেই এমন কীর্তি গড়েছেন আফগান এই ক্রিকেটার। তবে তার ব্যক্তিগত ইতিহাস গড়ার দিনটি শেষ হয়েছে দলের পরাজয়ে।

শারজা টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৩৯ রান করে জিম্বাবুয়ে। সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেলর। জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে করে ২১৭ রানে। একপর্যায়ে ১৫৯ রানে ৬ উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। জিম্বাবুয়ের হয়ে ভিনসেন্ট মাসেকেসা ৫৪ রানে ৪ উইকেট এবং ব্লেসিং মুজারাবানি ৩৮ রানে ৩ উইকেট নেন।

প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪১৮ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একপর্যায়ে ১০৬ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। শেষ পর্যন্ত ১৩০.৩ ওভারে ৩৬০ রানে অলআউট হয় স্বাগতিকেরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit