সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কুড়িগ্রামে এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৭২ Time View

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম আলিয়া (কামিল) মাদ্রাসা মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সদর আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সদস্য সচিব পনির উদ্দিন আহমেদ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াতের পর এরশাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তব্য শেষে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

সভায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সন্ডে মিয়া সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি সাইদুর রহমান, পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আমিনুর ইসলাম মাস্টার, পৌর কমিটির সদস্য সচিব মোক্তার হোসেন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, মোঃ আইয়ুব আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এমপি পনির উদ্দিনের একান্ত সহকারী সোহেল রানা, রাহুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit