বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার ছয় কর্মকর্তা কর্মচারি পেলেন শুদ্ধাচার পুরস্কার

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৪৪ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ছয় কর্মকর্তা ও কর্মচারিকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার প্রাপ্তরা হলেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, সহকারি কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য,

জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার অফিস সহকারি মোহাম্মদ গোলাম কিবরিয়া, এল এ শাখার জারিকারক মো. ফজলু মিয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের জারিকারক পন্ডিত সরকার, বিজয়নগরের হরষপুরে কর্মরত ইউএলএও আব্দুল ওহাব। ২০২১-২০২২ সালের জন্য তারা পুরস্কারে হন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউএনওরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/দুপুর ১২.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit