রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ? ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের সভা চাইলো ফ্রান্স-ওমান একাধিক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দোহা শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

মালদ্বীপে আশ্রয় পাচ্ছেন না গোতাবায়া, যাচ্ছেন সিঙ্গাপুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে আশ্রয় দিচ্ছে না মালদ্বীপ। দেশটির সরকার অনতিবিলম্বে তাকে মালদ্বীপ ছাড়ার আহ্বান জানিয়েছে। আর সে জন্য তিনি মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন।

কলম্বোভিত্তিক ডেইলি মিরর জানায়, দেশের বিক্ষুব্ধ জনতার হাত থেকে প্রাণে বাঁচতে মঙ্গলবার (১২ জুলাই) সপরিবারে সামরিক বিমানে করে মালদ্বীপে আশ্রয় নেন গোতাবায়া। এতে তাকে সহায়তা করেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।

এ খবর প্রকাশের পর মালদ্বীপে প্রবাসী লঙ্কানরা বিক্ষোভ শুরু করেন। তারা গোতাবায়াকে শ্রীলঙ্কায় ফেরত দেয়ার দাবি জানাচ্ছেন। গোতাবায়াকে আশ্রয় দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মালদ্বীপের বিরোধী দলও। 

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর খবরে বলা হয়েছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গোতাবায়াকে আশ্রয় দিতে চাচ্ছে না মালদ্বীপ সরকার। আর তাই সরকারের পক্ষ থেকে তাকে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে। মালদ্বীপের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, গোতাবায়া মালদ্বীপকে ‘শুধু ট্রানজিট’ হিসেবে ব্যবহার করছেন। তিনি এখন সিঙ্গাপুর অথবা দুবাই যেতে পারেন বলে জানাচ্ছে সূত্রগুলো।

এদিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে পারেননি গোতাবায়া।

লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে পরিবর্তে এখন একটি ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের জন্য অপেক্ষা করবেন তিনি।

মালদ্বীপের ওই সূত্র জানায়, গোতাবায়া রাজাপাকসে, তাঁর স্ত্রী ইওমা রাজাপাকসে এবং তাঁদের দুই নিরাপত্তা কর্মকর্তার বুধবার রাতে মালে থেকে এসকিউ৪৩৭ (SQ437) ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু, নিরাপত্তাজনিত কারণে ওই উড়োজাহাজে চড়েননি তাঁরা। খবরে বলা হয়, মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজ সুরক্ষিত করতে আলোচনা চলছে।

এদিকে, শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের চলমান আন্দোলন থামাতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

এক টেলিভিশন বক্তৃতায় বিক্ষোভকারীদের ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে বুধবার রনিল বিক্রমাসিংহে এ নির্দেশ দেন।

সেনাবাহিনীর উদ্দেশে রনিল বলেন, “বিক্ষোভ থামাতে এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য যা যা করা দরকার, তাই করুন। আমরা আমাদের সংবিধানকে ছিন্ন করতে পারি না। আমরা ফ্যাসিস্টদের ক্ষমতা দখল করতে দিতে পারি না। আমাদের গণতন্ত্রের জন্য এই ফ্যাসিবাদী হুমকির অবসান ঘটাতে হবে।”

এ সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর দপ্তর ও অন্যান্য রাষ্ট্রীয় ভবন ছেড়ে যেতে বলার নির্দেশ দেন।

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/সকাল ১০.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit