সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রাশিয়া-সিরিয়ার সঙ্গে যোগ দিল উত্তর কোরিয়াও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেসক্ : এশিয়ার নিউক্লিয়ার শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং লুহানেস্ক পিপলস রিপাবলিককে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানায় তারা। এর মাধ্যমে রাশিয়া এবং সিরিয়ার পর জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোর পর তৃতীয় দেশ হিসেবে এ দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দিল উত্তর কোরিয়া। 

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সালে ইউক্রেনের দোনবাসের লুহানেস্ক এবং দোনেৎস্কের কিছু অংশ দখল করে। এরপর দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ইউক্রেনে হামলা করার তিনদিন আগে বিচ্ছিন্ন অঞ্চল দুটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের সদস্যভুক্ত একমাত্র দেশ হিসেবে রাশিয়া প্রথম দোনেৎস্ক-লুহানেস্ককে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়।

এরপর জাতিসংঘের আরেক দেশ সিরিয়া ২৯ জুন বিচ্ছিন্ন অঞ্চল দুটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। জাতিসংঘের সদস্য ছাড়া আরেকটি দেশ লুহানেস্ক-দোনেৎস্ককে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। সেটি হলো দক্ষিণ ওসেতিয়া। অবশ্য দক্ষিণ ওসেতিয়াও একটি বিচ্ছিন্ন অঞ্চল যেটি নিজেকে স্বাধীন দেশ হিসেবে দাবি করে। আগে দক্ষিণ ওসেতিয়া ছিল জর্জিয়ার অংশ। এখনো আন্তর্জাতিকভাবে দক্ষিণ ওসেতিয়াকে জর্জিয়া হিসেবেই ধরা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit