শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

ভিন্ন দেশে অভ্যুত্থানের পরিকল্পনা স্বীকার করায় অবাক হওয়ার কিছু নেই: চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেসক্ : মার্কিন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা বিদেশে অভ্যুত্থানের পরিকল্পনার কথা স্বীকার করেছেন- এতে অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। আজ বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

চীনা মুখপাত্র বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা এবং অন্য দেশের প্রশাসন উৎখাত করা মার্কিন সরকারের নিয়মিত আচরণে পরিণত হয়েছে। এটি ‘মার্কিন নীতির’ অংশ। এ বিরোধিতা করবে বিশ্বের মানুষ।উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন রবার্ট বোল্টোন বিশ্বের অন্যান্য দেশে অভ্যুত্থান পরিকল্পনায় সহায়তা করার বিরল স্বীকারোক্তি দেন। সিএনএনে জ্যাক ট্যাপের সঙ্গে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের অভ্যুত্থান চেষ্টা নিয়ে আলোচনার সময় জন বোল্টন এই স্বীকারোক্তি দেন।

অভিযোগ রয়েছে ২০১৯ সালে জন বোল্টন যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তখন প্রকাশ্যে তিনি ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে চেষ্টা করেছিলেন। মাদুরোকে উৎখাতে ভেনিজুয়েলার সামরিক বাহিনীর সহায়তা চেয়েছিলেন বিরোধী নেতা জন গুয়াইদো। আর এতে পেছন থেকে সমর্থন দেন জন বোল্টন। সূত্র : চীনা পররাষ্ট্র দপ্তর

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit