মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

‘প্রতিশোধ নিতে’ সারারাত গোলাবর্ষণ চালিয়েছে রুশ সেনারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দোনবাসের দোনেৎস্কের বাখমুতে বুধবার মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত গোলাবর্ষণ করেছে রুশ সেনারা। বুধবার সকালে এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। বেশ কয়েকটি সূত্র ধারণা করছে, লুহানেস্কে হিমারস ব্যবহার করে ইউক্রেনের সেনারা যে হামলা চালিয়েছে, সেটির প্রতিশোধ নিতে বাখমুতে সারারাত গোলাবর্ষণ করেছে রাশিয়া। 

তবে অন্য আরেকটি সূত্র বলছে, কিছুদিন বিরতি দিয়ে দোনেৎস্কে ফের হামলা চালানো শুরু করেছে রুশ সেনারা। এখন এ হামলা হয়ত অব্যহত থাকবে। বাখমুতের বাইরে থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, রুশ বাহিনীর ছোড়া রকেট এবং গোলা বিরতিহীনভাবে আঘাত হানছে। অনবরত রকেট পড়ায় রাতের আকাশ একটু পর পর উজ্জল হয়ে ওঠছিল।  সেই ভিডিওতে একজন নারীকে বলতে শোনা যায়, ‘আমার মা সেখানে আছে।’

নিকোলাই নামে একজন ব্যক্তি জানান, সবকিছু জ্বলছে। তারা বিদ্যুৎ লাইনে হামলা করেছে। বর্তমান পরিস্থিতি নিয়ে দোনেৎস্কের গভর্নর পাভলো কায়রায়লেঙ্কো বলেন, রাশিয়ার সেনারা অব্যহতভাবে পুরো দোনেৎস্কে গোলাবর্ষণ করছে। বাখমুত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দোনেৎস্কের গভর্নর জানিয়েছেন, রুশ হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। পাঁচজন আহত হয়েছেন। শহরটির বেশিরভাগ অঞ্চল থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান 

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit