শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

শ্রীলংকান প্রেসিডেন্টকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপে চলছে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে মালদ্বীপ থেকে বের করে দিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। মালদ্বীপের নাগরিক এবং প্রবাসী শ্রীলংকানরা দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছে বিক্ষোভ করে গোতাবায়াকে বের করে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। বুধবার মালদ্বীপের টেলিভিশন চ্যানেলের প্রধানের বরাতে এই খবর দিয়েছে শ্রীলংকান সংবাদমাধ্যম ডেইলি মিরর।

৭৩ বছর বয়সী গোতাবায়া স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সামরিক বাহিনীর একটি বিমানে করে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান। মালদ্বীপ থেকে তিনি কোথায় যেতে চান তা এখনো পরিষ্কার নয়। প্রেসিডেন্ট হওয়ার কারণে তাকে গ্রেফতারে সাংবিধানিক বিধান নেই। কিন্তু প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের পর গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কা থেকেই তিনি দেশ ছাড়তে চাচ্ছিলেন। তার শঙ্কা ছিল পদত্যাগের পর নতুন প্রশাসন তাকে গ্রেফতার করতে পারে। এর আগে সোমবারও তিনি আকাশ ও সমুদ্রপথে দেশত্যাগের চেষ্টা করেছেন। কিন্তু তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit