শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

সালমানকে হত্যার চেষ্টা করেছিলেন লরেন্স বিষ্ণোই!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানকে খুন করতে চেষ্টা করেছিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সম্প্রতি তা তিনি স্বীকারও করেছেন দিল্লি পুলিশের একটি স্পেশাল সেলের কাছে। 

লরেন্স বিষ্ণোই অনেক অপকর্মের মধ্যদিয়েই হয়ে উঠেছে গ্যাংস্টার। আর সম্প্রতি তার নাম উঠে এসেছে সিধু মুসে ওয়ালা খুনে সঙ্গে জড়িতে থাকার অপরাধে। 

জানা যায়, ১৯৯৮ সালে রাজস্থানের জোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা করেন জনপ্রিয় নায়ক সালমান খান। আর সেই ঘটনার প্রতিশোধ নিতেই সালমানকে খুন করতে চেয়েছিল লরেন্স। তার জন্য ২০১৮ সালে চার লক্ষ টাকা দিয়ে একটি রাইফেলও কিনেছিলেন তিনি। এমনটাই দাবি দিল্লি পুলিশের।

এ বিষয়ে লরেন্স জেরায় জানিয়েছে, এর আগেও সালমানকে হত্যার জন্য সে তার শাগরেদ সম্পত নেহরাকে নির্দেশ দিয়েছিল। তবে সালমানের প্রাণহানির আশঙ্কা জোরালো হতেই শুরু হয় তদন্ত। গাঁ ঢাকা দেন সম্পত।

পুলিশের দাবি, সালমানকে খুনের জন্য মুম্বাই গিয়েছিলেন সম্পত। সালমানের বাড়ির আশপাশে ঘুরে দেখেন তিনি। সম্পতের কাছে ছিল পিস্তল। সামনে থেকেই সালমানের উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। তবে সেই সুযোগ মেলেনি। 

তাই দূর থেকে সালমানের উপরে হামলা চালাতে লরেন্স দীনেশ ডাগর নামে এক ব্যক্তির থেকে চার লক্ষ টাকার বিনিময়ে একটি আরকে স্প্রিং রাইফেল কিনেছিল।
সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit