শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ছুটি শেষে কর্মস্থলে ছুটছে মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ হয়েছে। আজ মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার খুলছে। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত হয়ে উঠছে রাজধানী।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুকে দেওয়া তথ্যমতে, ঈদুল আজহা উপলক্ষে গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬টি নেটওয়ার্কের সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছিল। ছুটি শেষে গতকাল সোমবার রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সময় স্বল্পতা এবং ভোগান্তি এড়াতে অনেকে স্ত্রী, সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়। অনেকে সপরিবারেই ফিরেছেন। তবে আজ মঙ্গলবার ভোর থেকে ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী।

কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলীর বাস কাউন্টারের দেওয়া তথ্য মতে, সোমবার বিকেল-সন্ধ্যার দিকে তাদের বেশ কয়েকটি বাস যাত্রীসহ ঢাকায় এসেছে। ঈদের পরদিন হওয়ায় এসব বাসে যাত্রী খুব বেশি ছিল না। মূলত জেলা থেকে যে বাসগুলো রাতে ছেড়ে আসবে সেগুলোতেই বেশি ছাত্রী ঢাকায় আসবে। কারণ অনেকের অফিস মঙ্গলবার খুলবে, এসব যাত্রী যত দ্রুত সম্ভব তাদের কর্মক্ষেত্রে যোগ দেবেন।

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নাইমা তুষ্টি। গতকাল সোমবার বিকেলে খুলনা থেকে ঢাকায় ফিরেছেন তিনি। আজ সকালেই বের হয়েছেন কর্মস্থলের উদ্দেশে। তুষ্টি বলেন, ঈদের পরদিনই পরবিরারকে ছেড়ে আসা কষ্টের। বাধ্য হয়েই আসতে হয়েছে। তবে পদ্মা সেতুর কল্যাণে এবারের ঈদ যাত্রা স্বস্তির ছিল।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit