শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

চামড়ার ন্যায্য হিস্যা পাচ্ছেন না দরিদ্র মানুষরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : কোরবানির পশুর চামড়ার মূল্য অসহায় সম্বলহীন দরিদ্র মানুষেরা না পাওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। আজ সোমবার বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, বরাবরের মতো এবারও চামড়ার ন্যায্য মূল্যের প্রাপ্ত অর্থ থেকে বঞ্চিত অসহায় দরিদ্র মানুষেরা। ২০১৭ সালে প্রডাক্ট অব দ্যা ইয়ার স্বীকৃতি পায় চামড়া শিল্প। বর্তমানে দেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি শিল্প এ খাত। ২০২৫ সালের মধ্যে বিশ্বের চামড়া শিল্পের রপ্তানিকারক দেশের মধ্যে দশম স্থান অধিকার করতে পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ। ‌২০২৪ সালের রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ বিলিয়ন ডলার, যা মোট জিডিপির এক শতাংশ।

কিন্তু, বাস্তবতা হচ্ছে গতকাল রবিবার বিকাল ও আজ বৃহৎ চামড়ার বাজার পোস্তায় চামড়ার দাম মাঝারি আকারের গরুর ৩০০ থেকে ৭০০ টাকা। আর বড় আকারের গরুর চামড়া ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে। সবচেয়ে অবাক করার বিষয় কোরবানিদাতার কাছ থেকে চামড়া কিনতে কোনো ব্যক্তিকে এখন আর পাড়া মহল্লায় দেখা যায় না। 

তবে চামড়ার দাম কম হলেও ফিনিশড চামড়ার তৈরি জুতা এবং ব্যাগের মূল্য আকাশছোঁয়া। তাহলে প্রশ্ন থেকেই যায় কাঁচা চামড়ার মূল্য নিয়ে একটি অসৎ উদ্দেশ্য হাসিল করা হচ্ছে নাকি? সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে নিষ্ক্রিয়তা প্রদর্শন করছে কেন? সেটিও আমাদের কাছে বোধগম্য নয়। 

বিবৃতি আরও বলা হয়েছে, বিশাল চামড়া থেকে যেখানে কয়েক হাজার কোটি টাকা দরিদ্র জনগোষ্ঠীকে বিলিয়ে দেওয়া যেত তার কোনো সুষ্ঠু নীতিমালা বা পর্যবেক্ষণ সরকারের না থাকার অসৎ সুযোগ কাজে লাগাচ্ছে অসাধু ব্যবসায়ী এবং অসাধু কিছু ব্যক্তি। আমরা আশা করব সরকার দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাদের প্রাপ্য হক তাদের তা বুঝিয়ে দেওয়ার।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit