শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

স্ত্রী আলিয়াকে নিয়ে রণবীরের প্রত্যাশা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : ‘কলঙ্ক’, ‘সড়ক টু’ করার পর আলিয়া ভাট রণবীর কাপুরকে বিয়ে করেছেন। বলতে পারেন, আলিয়ার খারাপ সময় শেষ কবে হবে? বিদ্রুপাত্মক এ প্রশ্ন এক শোতে রণবীর নিজেকেই নিজে করেছেন। তবে তিনি চান, আলিয়ার সুসময় সবসময় অব্যাহত থাকুক। সন্তান জন্মের পর আলিয়া দাপটের সঙ্গে কাজ করুক। এটাও জানিয়েছেন, সম্প্রতি গাঙ্গুবাঈয়ের মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন আলিয়া।

সম্প্রতি হলিউডের অভিষেক ছবি ‘হার্ট অফ স্টোন’র কাজও শেষ করেছেন। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন আলিয়া। রণবীর চান, সন্তান জন্ম দেওয়ার পর আলিয়ার স্বপ্ন যেন থেকে না যায়। এজন্য সন্তানের দায়িত্ব ভাগাভাগি করে পালন করতে রাজি তিনি। রণবীর বর্তমানে ‘শমসেরা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত। সামনে আলিয়া ও রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিও মুক্তি পাবে। এরইমধ্যে ছবির প্রচারণাও শুরু হয়েছে। এই ছবিতে করতে গিয়েই সম্পর্কে জড়িয়েছেন আলিয়া। গত পহেলা বৈশাখে তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেন।

রণবীর বলেন, ‘‘আগের প্রজন্মে মায়েদের উপরেই থাকত সন্তানের সমস্ত ভার। বাবারা কাজে ব্যস্ত থাকতেন। এখন সময় বদলেছে। আমি ভাল বাবা হতে চাই। সন্তানের কাছাকাছি থেকে তাকে সঙ্গ দিতে চাই। বাবা-মা হিসাবে আমরা দায়িত্ব ভাগ করে নিতে প্রস্তুত।’’ এতে আলিয়ারও কিছুটা সুবিধা হবে বলে তার বিশ্বাস। রণবীর বলেন, ‘‘মা হওয়ার পরেও আলিয়াকে তার ক্যারিয়ারে মন দিতে হবে। ও খুবই গুণী এবং বড় তারকা। আমি চাই না, সন্তান মানুষ করতে গিয়ে ও নিজের স্বপ্ন জলাঞ্জলি দিক। এক একটা দিন এক একটা ধাপ। সেগুলো আমরা একসঙ্গে উতরে যাব বলেই বিশ্বাস রাখি।’’

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit